রাজনীতির ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে : সংসদ সদস্য গাজী এনামুল হক

রাজনীতির ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে : সংসদ সদস্য গাজী এনামুল হক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরস্থ মণিরামপুর কল্যাণ সমিতির ঈদ পূনর্মিলনী ও নতুন কমিটির অভিষেক শনিবার রাত ৮টায় জয়তী সোসাইটিতে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক।

সমিতির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন সেলিম রেজা ও জাফর ইকবাল ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য গাজী এনামুল হক বলেন, ইতোপূর্বে যশোরস্থ মণিরামপুর কল্যাণ সমিতি রাজনৈতিক সংগঠন হিসেবে ব্যবহৃত হয়েছে। যশোরের মানুষের কোন কল্যাণকর কাজ করেছে বলে জানা নেই। এখন থেকে মণিরামপুর কল্যাণ সমিতি কোন রাজনৈতিক সংগঠন হিসেবে ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে ব্যবহৃত হবে। এ সংগঠনের যশোর শহরের একটি স্থায়ী কার্যালয় করার চেষ্টা করা হবে। মণিরামপুরের অসহায় মানুষের পাশে থাকবে এ সংগঠন বলে আমি আশা করছি। নতুন দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবু শাহিন, অ্যাড. শওকত আলী পিন্টু, আব্দুল গনি, জাহাঙ্গীর কবির টগর, কেএম আজগর আজগর আহম্মেদ, গাজী সহিদুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রোকনুজ্জামান।
এছাড়া ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *