যশোরে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন

যশোরে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে আরও ৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩ জন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন এবং চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলার বাঘারপাড়া, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ২০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১৮৭ জন সুস্থ হয়েছেন, একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। এ সময় জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *