যশোরে প্রথম আলো ট্রাস্টের মানববন্ধন

যশোরে প্রথম আলো ট্রাস্টের মানববন্ধন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো ট্রাস্ট। শুক্রবার (২৬ জুন) শহরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রথম আলো যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, মুস্তাফিজুর রহমান, ভাসানী পরিষদের ড. আলাউদ্দিন আল মামুন, হৃদয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এর ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদক পাচার ও সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *