যশোর বোর্ডে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু: পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার

যশোর বোর্ডে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু: পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

সারাদেশের ন্যায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। নতুন প্রবর্তিত পাবলিক পরীক্ষা (সংশোধিত) আইন, ২০২৬ কঠোরভাবে অনুসরণের কারণে শিক্ষার্থীরা কিছুটা ভীত হলেও অভিভাবকরা বলছেন এর মাধ্যমে প্রকৃত মেধাবীরা প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসবে। শিক্ষা বোর্ডও বলছে, নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিতে তারা বদ্ধপরিকর।

যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবছর খুলনা বিভাগের ১০ জেলায় মোট ২৯৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ২ হাজার ৫৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যার মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ২৬৬ জন। অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ২৫ হাজার ৬৭৮ জন এবং মান উন্নয়নের জন্য লড়ছেন ১৪৫ জন শিক্ষার্থী।
এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন এবং ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ হাজার ১৮৩ জন বেশি। এদের মধ্যে বিজ্ঞান বিভাগেল শিক্ষার্থী ৩৯ হাজার ৪২৬ জন, মানবিকে ৮২ হাজার ৪১১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ১৩ হাজার ২৫২ জন।
নতুন প্রবর্তিত পাবলিক পরীক্ষা (সংশোধিত) আইন, ২০২৬ কঠোরভাবে অনুসরণের কারণে শিক্ষার্থীরা কিছুটা ভীত হলেও অভিভাবকরা বলছেন এর মাধ্যমে প্রকৃত মেধাবীরা প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসবে। শিক্ষা বোর্ডও বলছে, নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *