স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবনে রংয়ের কাজ করার সময় ছাদ থেকে পড়ে হাবিব (২৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত হাবিব যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। রোববার (১০ মে ২০২৬) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ৪র্থ তলা ভবনে রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত হাবিবের পা পিছলে যায়। এ সময় তিনি সিঁড়ি ঘরের ছাদ থেকে নিচে ৪র্থ তলার ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, আহত হাবিবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।ফাইল ছবি সংগৃহীত।


