স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) যশোর শাখার কার্যকরী কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ১৮ সদস্যের নতুন কমিটি নির্বাচিত হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. এ. কে. এম. মেসবাহ উর রহমান, সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এ. এস. এম মাহিনুল হক রিয়ন এবং কোষাধ্যক্ষ ডা. শেখ মো. আব্দুস সামাদ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ যশোর জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের সেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

