মালিকবিহীন অবস্থায় মিলল ৫০ বোতল ভারতীয় সিরাপ

মালিকবিহীন অবস্থায় মিলল ৫০ বোতল ভারতীয় সিরাপ

বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘উইনিক্স’ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর সদস্যরা এই মাদক উদ্ধার করেন।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির একটি দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) প্রায় ২০ হাজার টাকা। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 বিজিবি অধিনায়ক আরও জানান, মাদকমুক্ত সমাজ ও সীমান্ত গড়তে মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *