মাদকবিরোধী অভিযানে ৪জন আটক : মাদক উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও রেক্টিফাইড স্পিরিটসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে মোট ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সকাল ৮টার দিকে নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে রাব্বী শেখ ওরফে বাপ্পী (৩৬) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এরপর সকাল ৯টার দিকে একই এলাকার তপন কুমার হালদারের বাড়িতে অভিযান চালিয়ে ৫ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ তাকে আটক করা হয়।
একই দিনে সকাল ১১টার দিকে চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মমতাজ বেগম (৪৯) নামের এক নারীকে ১কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে বিকাল সাড়ে যশোর-বেনাপোল মহাসড়কে চলাচলরত একটি লোকাল বাসে অভিযান চালিয়ে আব্দুল গফুর সরদার (৬৮) নামের এক ব্যক্তিকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *