মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত

শহিদ জয় :
বিএসএফের ছোড়া রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বৈষ্ণব বিহারী মণ্ডল। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোপাল চন্দ্র মন্ডলের ছেলে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
তিনি চোরাইপথে ভারত থেকে দেশে ফেরার পথে বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত হন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৈষ্ণব বিহারী জানান,শারীরিক অসুস্থতার কারণে প্রায় ২৩ দিন আগে তিনি অবৈধ পথে ভারতে যান। সেখানে অবস্থান শেষে মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। এ সময় সীমান্ত অতিক্রমকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তিনি। গুলিবিদ্ধ হয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেট বিদ্ধ হয়। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে। রাতেই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে তিনি যশোর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *