ভোর রাতে বার্মিজ  চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

ভোর রাতে বার্মিজ  চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর ভোর রাতে সদরের রামনগর মুড়লী খান মার্কেটের সামনে ইয়াবা বেচাকেনার অভিযোগে হৃদয় হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার দখলে থাকা ১০ পিস ইয়াবা ১টি বার্মিজ চাকু উদ্ধার করে। হৃদয় হোসেন যশোরের মনিরামপুর উপজেলার সাতনল বাজার বর্তমানে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া জনৈক ছোট মনির এর বাড়ির ভাড়াটিয়া মৃত আসাদ আলীর ছেলে। এঘটনায় কোতয়ালি থানায় মাদক ও দ্রুত বিচার আইনে দু’টি মামলা হয়েছে।
কোতয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, রোববার ৩ মে রাত্রিকালীন মোবাইল-১৩ ডিউটি করাকালে ভোর রাত আনুমানিক পৌনে ৫ টায় সদর উপজেলার মোবারককাটি গ্রামের মায়া তেল পাম্পের সামনে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান একজন মাদক ব্যবসায়ী ও ত্রাস সৃষ্টিকারী রামনগর মুড়লী এলাকার খান মার্কেটের সামনে অবস্থান নিয়ে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা বা অন্য কোন ধর্তব্য অপরাধ সংগঠনের জন্য জমায়েত হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাত ৫ টার পর সেখানে উপস্থিতি হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় ব্যর্থ হয়। পরে তাকে গ্রেফতার করে তার দখলে থাকা ১০ পিস ইয়াবা ও ১টি বার্মিজ চাকু উদ্ধার করে। সোমবার ৪ মে দুপুরে তাকে কোতয়ালি থানায় দু’টি মামলায় আদালতে সোপর্দ করা হয়।প্রতীকী-ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *