বেজপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির আত্মসমর্পণ

শহিদ জয় :
যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এস্কেন্দার অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আদালতের বিচারক শাহীদুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৫ মার্চ একই আদালত এস্কেন্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের রায় দেন।
আদালত সূত্রে জানা যায়,এস্কেন্দার শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়ক এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাতে শার্শা থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাভারণ শহীদ মোড়ে এক ব্যক্তি হেরোইন নিয়ে যশোরগামী বাসের জন্য অপেক্ষা করছেন। খবর পেয়ে শার্শা থানার এসআই বাবুল আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এস্কেন্দার পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে দুটি পোটলায় মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুনুর রশিদ তদন্ত শেষে এস্কেন্দারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার রায় ঘোষণার পর তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হেরোইন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এস্কেন্দার 
আরো পড়ুন

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

তালাকের ক্ষোভে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ সাবেক স্ত্রীকে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *