বাঘারপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ

বাঘারপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামের স্বরবানু বেগম ও তার পরিবার স্থানীয় বিএনপি নেতা গোলাম সরোয়ার হোসেনের বিরুদ্ধে জমি দখল,অর্থ আত্মসাৎ, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি।

লিখিত অভিযোগে বলা হয়, ২০১৭ সালে স্বামী ও বড় ছেলের মৃত্যুর পর থেকেই পরিবারের ওপর নির্যাতন শুরু হয়। প্রবাসী ছেলে সুজন হুসাইনের পাঠানো প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ,জমি জোরপূর্বক দখল এবং ইটভাটায় জমি ব্যবহারের অভিযোগও করা হয়েছে।

পরিবারটির দাবি,গত ২ নভেম্বর তাদের জমি থেকে গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় সুজন হুসাইনসহ পরিবারের সদস্যদের কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ গ্রহণ না করায় পরে আদালতে মামলা করা হয়েছে।

এদিকে গোলাম সরোয়ারের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগও উঠেছে। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন স্বরবানু বেগম। তবে অভিযোগের বিষয়ে গোলাম সরোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *