বাগআঁচড়ায় বিএনপির প্রচার মিছিল

বাগআঁচড়ায় বিএনপির প্রচার মিছিল

বাগআঁচড়া (যশোর,) সংবাদদাতা।।

যশোরের শার্শার উলাশী জিয়া খাল পূণঃখনন উদ্বোধন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বাগআঁচড়া প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি কার্যালয় একটি প্রচার মিছিল শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্বাবধানে এ প্রচার মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক প্রভাসক আলমগীর কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন প্রমুখ।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *