স্ফুলিঙ্গ ডেক্স :
যশোর জেলা পুলিশের উদ্যোগে ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জন্য বিশেষ ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। সভার শুরুতেই নবাগত প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। এরপর জেলা পুলিশের কার্যপদ্ধতি ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে প্রশিক্ষণার্থীদের সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মহোদয় যশোর জেলায় আগত বিভিন্ন ক্যাডারের ০৮ (আট) জন প্রশিক্ষণার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি নবাগত কর্মকর্তাদের উদ্দেশ্যে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব রুহুল আমিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবুল বাশার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ছবি-সংগৃহীত


