স্ফুলিঙ্গ রিপোর্ট :
পূর্ব শত্রুতার জের ধরে যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুই আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় দিকে ঝিকরগাছা উপজেলার পানিসাড়া হারিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পানিসাড়া গ্রামের আসাদুল ইসলাম (৫০) ও তার ছেলে হৃদয় (২৫)। তাদের উভয়কে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে হারিয়া গ্রামের টাইগার (৪৫), সাব্বির (২৫)সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন সশস্ত্রভাবে হৃদয় ও তার পিতার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হৃদয়ের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পাশাপাশি আসাদুল ইসলামকে হকিস্টিক দিয়ে পিটিয়ে তার ডান হাত ভেঙে দেওয়া হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। ছবি-সংগৃহীত


