পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

স্ফুলিঙ্গ ডেক্স :

এক মাসুম শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে । বিছানা থেকে শিশু উধাও হওয়ার পর পরিবারের পক্ষ থেকে ‘জ্বিন বা অলৌকিক শক্তির’ কথা বলা হলেও, পরদিন সকালে পুকুরে মরদেহ মেলায় দানা বাঁধছে নানা রহস্য।

উপজেলার শশিয়ালী গ্রামের মিজি বাড়িতে শুক্রবার দিবাগত রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শিশু ইমনের মা রহিমা বেগমের দাবি, গভীর রাতে তিনি কয়েক মিনিটের জন্য ঘরের বাইরে গেলে ফিরে এসে দেখেন সন্তান নিখোঁজ। তবে সবচেয়ে অদ্ভুত দাবি করেছেন শিশুর পিতা রাজিব হোসেন। তাঁর ভাষ্যমতে, ‘কালো বোরখা পরা জ্বিনের মতো এক নারী’ চোখের পলকে শিশুটিকে নিয়ে অদৃশ্য হয়ে যায়।

শনিবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। অলৌকিক কাহিনীর আড়ালে এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো পারিবারিক বা মানসিক কারণ লুকিয়ে আছে—তা নিয়ে স্থানীয়দের মাঝে ফিসফাস চলছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানিয়েছেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া করা হয়েছে। তবে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কীভাবে চোখের সামনে থেকে শিশু চুরি হওয়ার পর তাকে আটকাতে পারলেন না, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন। ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *