নারী চোর আটক

নারী চোর আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বহিঃবিভাগের সামনে থেকে এক নারী চোরকে হাতেনাতে আটক করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী নাসরিন বেগমের(৩০),তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ১ হাজার ৩২০ টাকা চুরি করার সময় শাহিনুর বেগমকে(৫৫) আটক করা। আটক শাহিনুর বেগম খুলনা জেলার বটিয়াঘাটা থানার নবজলনা গ্রামের রবিউল শেখের স্ত্রী।
ওই নারীর কাছ থেকে চুরির চেষ্টার সময় ঘটনাটি টের পেয়ে উপস্থিত লোকজন শাহিনুর বেগমকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মোঃ সোহেল রানা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পরে আটককৃত শাহিনুর বেগমকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *