তেল মজুদের দায়ে ৫০হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, শার্শা (যশোর): যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে দাহ্য পদার্থ মজুদের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন বৃত্তিবারিপোতা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, পরিবেশগত কোনো ছাড়পত্র বা বৈধ অনুমতি ছাড়াই জননিরাপত্তা বিঘ্নিত করে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ (জ্বালানি তেল) মজুত করে রাখা হয়েছে। এই অপরাধে ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ এর ১৫ (১) ধারা মোতাবেক একটি মামলা দায়ের করে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে মজুত করা ১৬০ লিটার ডিজেল এবং ১৬ লিটার অকটেন জব্দ করা হয়। জব্দকৃত এই দাহ্য পদার্থগুলো পরবর্তীতে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের ‘নেহা ফিলিং স্টেশন’-এ সরকার নির্ধারিত মূল্যে ১৭ হাজার ২৮৫ টাকায় বিক্রয় করা হয়েছে। বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ বিধি মোতাবেক সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন যশোর জেলা ডিবি পুলিশের একটি টিম এবং শার্শা থানা পুলিশের সদস্যরা।

শার্শা উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষায় এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ ধরণের অবৈধ মজুতের বিরুদ্ধে আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

তালাকের ক্ষোভে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ সাবেক স্ত্রীকে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *