জাতীয় পর্যায়ে অভিনয়ে তৃতীয় হওয়ায় পৌর বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা

জাতীয় পর্যায়ে অভিনয়ে তৃতীয় হওয়ায় পৌর বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর একক অভিনয় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় পটুয়াখালীর কলাপাড়ার মংগলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুনকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি। কলাপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অর্জুনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার প্রদান করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম। এ সময় ওয়ার্ড বিএনপি সহ সভাপতি মো,আলাউদ্দিন, জিয়াউর রহমান, আসাদুজ্জামান,আতিকুর রহমান মিরাজ,কাদের বাবু,সহ ০৬/৭ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে অর্জুনের এই সাফল্য কলাপাড়া ও বরিশাল বিভাগের জন্য গর্বের। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করবে।
অর্জুনের কৃতিত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া প্রেসক্লাব প্রতিস্ঠাকালীন সদস্য,ও সহ সভাপতি, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,সাধারণ সম্পাদক অমল মুখার্জী,সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, এসএম মোশারেফ হোসেন মিন্টু, সাবেক দপ্তর সম্পাদক ৭১ টিভির মিলন কর্মকার রাজু, স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু প্রতিস্ঠাতা সভাপতি হুমায়ুন কবির জুয়েল, লালুয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী স্বজল বিশ্বাস, লালুয়া গাজী ফুটবল একাডেমির প্রতিস্ঠাতা সভাপতি গাজী মনিরুল ইসলাম মনির, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে তালাচাবি মার্কার সাধারন সম্পাদক পদ প্রার্থী, কলাপাড়া প্রেসক্লাব সদস্য সৈয়দ মো রাসেল, আপন নিউজ কর্নধার এসএম আলমগীর হোসেন, প্রমুখ।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *