গণসমাবেশ উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

গণসমাবেশ উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

গণহত্যার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামী ২৫ জুলাই যশোরে গণসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যশোর জেলা শাখা। এ উপলক্ষে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় যশোর শহরের লালদিঘীরপাড়ে জেলা বিএনপির কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৫ জুলাই বিকেল ৩টায় যশোর চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিতব্য গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম উপস্থিত থাকবেন। এছাড়া প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এমপি এবং বিশেষ বক্তা হিসেবে কেন্দ্রীয় নেতা ইয়াসিন আলী ও নাজমুল হাসান উপস্থিত থাকার কথা রয়েছে।
গণসমাবেশে সভাপতিত্ব করবেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।
সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. শামীম আখতার গণমাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার ও প্রতিনিধিদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *