যশোরে আরআরএফ কার্যালয়ে লাগেজ কেটে ১৫ লাখ টাকা ও ২৫ ভরি সোনা চুরি!

যশোরে আরআরএফ কার্যালয়ে লাগেজ কেটে ১৫ লাখ টাকা ও ২৫ ভরি সোনা চুরি!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের কারবালা সিএন্ডবি রোডে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)-এর একটি কার্যালয় থেকে নগদ ১৫ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির অভিযোগে প্রতিষ্ঠানের কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ ওঠার পর অভিযুক্ত কেয়ারটেকার পল্লব দাস পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে যশোর কোতোয়ালি থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী নির্বাহী পরিচালক অ্যান্টনি বিশ্বাস। অভিযুক্ত পল্লব দাস সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার এরনেস্ত পাড়ার বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়েছে,আরআরএফ কার্যালয়ে কর্মকর্তাদের ব্যবহারের জন্য থাকা একটি কক্ষে তিনটি লাগেজে ব্যক্তিগত মালামাল, প্রায় ২০–২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৫ লাখ টাকা সংরক্ষণ করেছিলেন অ্যান্টনি বিশ্বাস। ওই কক্ষের চাবি কেয়ারটেকার পল্লব দাসের কাছেও ছিল এবং বাদী ও কেয়ারটেকার ছাড়া সেখানে অন্য কারও প্রবেশের সুযোগ ছিল না।
গত ১ জুলাই রাতে ওই কক্ষে গিয়ে একটি লাগেজ কাটা এবং অপর দুটি লাগেজের তালার হুক ভাঙা অবস্থায় দেখা যায়। পরে লাগেজগুলোতে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার খুঁজে পাওয়া যায়নি। এ সময় কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১জুলাইয়ের মধ্যে কোনো এক সময় পরিকল্পিতভাবে কেয়ারটেকার লাগেজ কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করেছেন। পরে বিষয়টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
এদিকে অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত পল্লব দাস পলাতক রয়েছেন। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *