কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যু

কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যু

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া :

কুয়াকাটা খাবার হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ দীর্ঘদিন ধরে যক্ষা সহ দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিল। ২৬ এপ্রিল রবিবার  সকাল ৭ টার দিকে ঢাকার শ্যামলীর একটি হসপিটালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন(। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…).।

পর্যটন ব্যবসায়ী কলিম মাহমুদ এর মৃত্যুতে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সিকদার রিসোর্ট এন্ড ভিলাস কতৃপক্ষ সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা। এছাড়াও কলাপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সদস্য ও সহ- সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দপ্তর সম্পাদক জসিম পারভেজ শোক সমবেদনা জানিয়েছেন।। 

রেস্তোরাঁ ব্যবসায় কলিম মাহমুদ পর্যটক সেবা নিশ্চিত সহ স্বাস্থ্য সম্মত খাবারের সরবরাহে অগ্রনী ভূমিকা পালন করতেন । তার এই অকাল মৃত্যুতে রেস্তোরাঁ সহ পর্যটন ব্যবসায়ীদের অপুরনীয় ক্ষতি হয়েছে।

রেস্তোরাঁ ব্যবসায়ী কলিম মাহমুদ ছোট বড় সকলের প্রিয় ভাজন ছিল। তার মৃত্যু খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানিয়ে পোস্ট দিয়েছে শত শত মানুষ। শোকে শোকাহত পুরো পর্যটন নগরী। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *