ইয়াবা সেবনকালে ধরা খেলেন ইউপি সদস্য !

ইয়াবা সেবনকালে ধরা খেলেন ইউপি সদস্য !

স্ফুলিঙ্গ ডেক্স :

ফেসবুকে ভেসে বেড়াচ্ছে ১২ সেকেন্ডের এক গোপন ভিডিও, আর তাতেই তোলপাড় পুরো সালথা! ভিডিওতে দেখা যাচ্ছে, ফরিদপুরের সালথা উপজেলার ৮ নম্বর আটঘর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আক্কাচ মাতুব্বর একটি বন্ধ ঘরে বসে আরাম করে ইয়াবা সেবন করছেন।

ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যেই তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

আক্কাচ মাতুব্বর অবশ্য নিজের সাফাই গেয়ে বলছেন, ঘটনা নাকি বেশ আগের (২০২৪ সালের ৫ আগস্টের পরের)। তাঁর দাবি— কিছু লোক নাকি তাঁকে জোর করে আটকে রেখে হাতে ইয়াবা ধরিয়ে দিয়ে সেবন করতে বাধ্য করেছিল এবং সেই ভিডিও ধারণ করে রেখেছিল! তবে কারা সেই লোক, তাঁদের নাম বলতে তিনি নারাজ।

মেম্বারের এই কথায় অবশ্য ভুলছেন না এলাকাবাসী।  আক্কাচ মাতুব্বরের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় অধিবাসীরা, স্থানীয়দের স্পষ্ট কথা— আক্কাচ মেম্বার নিয়মিত মাদক সেবন করেন। শুধু তিনিই নন, তাঁর ছোট ছেলে রাসেল মাতুব্বরও এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছে। বাবা-ছেলে দুজনের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।  ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *