অভয়নগরে গভীর রাতে মোবাইল কোর্টের হানা

অভয়নগরে গভীর রাতে মোবাইল কোর্টের হানা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে গভীর রাতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে তেল সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দলী বাজারে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও কেনাবেচা চলছে। এই অপরাধে পুষ্পল নামক এক ব্যক্তিকে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ এর ২০ ধারায় ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান চলাকালে ওই স্থান থেকে অবৈধভাবে সংরক্ষিত আনুমানিক ১০০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেল পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরণের কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *