অকুতোভয় কলমযোদ্ধা কেবল-এর প্রয়াণ দিবস আগামীকাল

অকুতোভয় কলমযোদ্ধা কেবল-এর প্রয়াণ দিবস আগামীকাল

স্ফুলিঙ্গ ডেক্স :

আগামীকাল ১৬ জুলাই (বৃহস্পতিবার) অকুতোভয় কলমযোদ্ধা, বীর শহীদ সাংবাদিক এবং দৈনিক জনকণ্ঠের তৎকালীন বিশেষ প্রতিনিধি শামছুর রহমান কেবল-এর ২৬তম হত্যাবার্ষিকী। নির্ভীক এই সাংবাদিকের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করার লক্ষ্যে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) দিনব্যাপী বিভিন্ন শোক ও স্মারক কর্মসূচি গ্রহণ করেছে।

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সূত্রে জানা গেছে, গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৬ জুলাই সকাল ১০টায় সকল সাংবাদিকবৃন্দকে যশোর প্রেসক্লাবে উপস্থিত হয়ে কালো ব্যাজ ধারণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এরপর প্রেসক্লাব চত্বর থেকে একটি শোক র‍্যালি বের করা হবে। র‍্যালি শেষে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল-এর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত করা হবে।

পরবর্তীতে বেলা সাড়ে ১১টার সময় যশোর প্রেসক্লাব মিলনায়তনে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল-এর স্মৃতি ও কর্মময় জীবনের ওপর এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

অকুতোভয় সাংবাদিক শামছুর রহমান কেবল-এর ২৬তম হত্যাবার্ষিকীর এই দিনব্যাপী কর্মসূচিতে যথাসময়ে অংশ নেওয়ার জন্য জেইউজে’র সকল সম্মানিত সদস্যসহ যশোরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের প্রতি বিনীত ও আন্তরিক আহ্বান জানিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *