নিকুঞ্জ মোড়ে গণভোজের আয়োজন

নিকুঞ্জ মোড়ে গণভোজের আয়োজন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোরে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে গণভোজ ও খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এই উপলক্ষে আজ সোমবার (১ জুন, ২০২৬) দুপুরে শহরের ঘোপ নওপাড়া রোডের নিকুঞ্জ মোড় এলাকায় এক বিশেষ দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এই মানবিক ও স্মরণ কর্মসূচির আয়োজন করেন যশোরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং জেলা বিএনপি’র সাবেক সফল দপ্তর সম্পাদক এ কে শরফুদ্দৌলা ছোটলু।

শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এ কে শরফুদ্দৌলা ছোটলু। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা লিটু, কুটি, সেলিম,মাহাবুব, যুবদল নেতা বিদ্যুৎ, প্লাবন সহ যশোর শহরের ৩ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের সম্মানিত সাধারণ জনগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। খাবার বিতরণের পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর প্রয়াত পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *