যশোরে ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে

যশোরে ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। নবীন চিকিৎসকদের মানবিক ও সহমর্মী হয়ে দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

রোববার (৩১ মে) যশোর মেডিকেল কলেজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত ব্যবহারিক শিক্ষার সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কঠোর প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত এই সাফল্যকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। একজন দক্ষ চিকিৎসকের পাশাপাশি আদর্শ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
ড্যাব যশোর জেলা শাখার উপদেষ্টা ডা. মেজবাউর রহমানের সভাপতিত্বে এবং ড্যাব কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সহ-সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবীব, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত এবং জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা।
অনুষ্ঠানে জেলার বিশিষ্ট চিকিৎসক, ড্যাব নেতৃবৃন্দ, শিক্ষক, প্রবীণ ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন প্রধান অতিথি। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *