নাজির শংকরপুরে গৃহবধূ পুতুল খাতুনকে পিটিয়ে জখম

নাজির শংকরপুরে গৃহবধূ পুতুল খাতুনকে পিটিয়ে জখম

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে পুতুল খাতুন (২৩) নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত পুতুল খাতুন চুয়াডাঙ্গার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের জামাল হোসেনের স্ত্রী। বর্তমানে তারা যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকার চঞ্চল নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একই এলাকার মনি (৩৮), তার ছেলে আরাফাত (১৮) ও স্বামী কামরুল (৪৫) মিলে পুতুল খাতুনকে কিল-ঘুষি মেরে আহত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *