প্রেস বিজ্ঞপ্তি
যশোর বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের দক্ষিণ বলরামপুর হিন্দুপাড়ায় একটি দরিদ্র পরিবারের মধ্যে অগভীর নলকূপ প্রদান করা হয়েছে। ২৩ মে এ বিতরণ করে সামাজিক সংগঠন প্রয়াস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিতকায় এদিন গ্রামের পরিতোষ বিশ্বাসকে এ অগভীর নলকূপটি বিতরণ করা হয়। এর আগেও এ গ্রামসহ আশেপাশের গ্রামগুলোতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে।
টিউবওয়েল বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন রেজা, সাবেক ইউপি সদস্য অশোক কুমার পাল, নির্মল বিশ্বাস, প্রভাষক উজ্জ্বল বিশ্বাস, ভজন বিশ্বাস, ইমামুল হোসেন খোকন, মাহমুদ হোসেনসহ প্রমূখ। ছবি সংগৃহীত।

