৩৪৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ

৩৪৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৪৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২২ মে) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর আওতাধীন কায়বা বিওপির একটি চৌকস টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ মাদক ও চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কায়বা সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়। পরে ভোরে পরিচালিত অভিযানে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৩৪৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত এই সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারিসহ টহল কার্যক্রম কঠোরভাবে জোরদার করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দেশের সীমান্ত সুরক্ষায় এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *