২২ মে আসছেন নাসির পাটোয়ারী, ইসহাক ও মহিউদ্দিন রনি

২২ মে আসছেন নাসির পাটোয়ারী, ইসহাক ও মহিউদ্দিন রনি

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ২০ মে -২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন ও আগামী ২২ মে (শুক্রবার) অনুষ্ঠিতব্য আনুষ্ঠানিক যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে ঝিনাইদহ-৩ আসনে সাজ সাজ রব পড়ে গেছে। কর্মসূচিকে সফল ও সর্বজনীন করার লক্ষ্যে আজ ঝিনাইদহে স্থানীয় নেতা-কর্মীদের এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
​সভায় ঝিনাইদহ-৩ আসনের এনসিপি অ্যাম্বাসেডর মো. হৃদয় আহমেদের সভাপতিত্বে ও নির্দেশনায় স্থানীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা যুগ্ম-সমন্বয়কারী আরিফিন কায়সার, জেলা যুগ্ম-সমন্বয়কারী আলাউদ্দিন জোয়াদ্দার, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাকিব, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, কোটচাঁদপুর উপজেলা শাখার এনসিপি নেতা আনোয়ার হোসাইন এবং জেলা এনসিপির সদস্য হাবিবুর রহমানসহ স্থানীয় পর্যায়ের আরও অনেকে।

​সভায় নেতৃবৃন্দ জানান, আগামী ২২ মে ঝিনাইদহে এনসিপি-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ— নাসির উদ্দিন পাটোয়ারী, ইসহাক সরকার, মহিউদ্দিন রনি, কাফি-সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন। ওইদিন কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হবে। বিশেষ করে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার যারা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে আগ্রহী, তাদের দ্রুত যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

​ঝিনাইদহ-৩ আসনের অ্যাম্বাসেডর মো. হৃদয় আহমেদ বলেন, “জনগণের অধিকার আদায়, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মাধ্যমে একটি সমৃদ্ধ ঝিনাইদহ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এবং নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার শাসন প্রতিষ্ঠা করতে আমরা এনসিপির পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

​তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করার জন্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছেন। ২২ মে’র কর্মসূচিটি ঝিনাইদহের রাজনীতিতে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​নতুন রাজনৈতিক ধারা ও জনসেবার লক্ষ্য নিয়ে আয়োজিত আগামী ২২ মে-এর এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *