যশোর জেনারেল হাসপাতালে গাঁজাসহ আটক ১

যশোর জেনারেল হাসপাতালে গাঁজাসহ আটক ১

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ আব্দুল্লাহ আল মাফী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল্লাহ আল মাফী যশোর শহরের হুশতলা এলাকার কবরস্থান পাড়ার মৃত ডাঃ নুরুজ্জামানের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়,সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় হাসপাতাল গার্ডে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক পুড়িয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি যশোর কোতোয়ালী থানাকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *