আরবপুরে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী আড়াই বছরের শিশুর মৃত্যু

আরবপুরে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী আড়াই বছরের শিশুর মৃত্যু

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের আরবপুর মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় তাহিয়া নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা তন্বী (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে যশোর শহরের আরবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহিয়া মনিরামপুর উপজেলার শেরআলী মদনপুর গ্রামের রায়হানের মেয়ে। আহত তন্বী একই গ্রামের বাসিন্দা ও শিশুটির মা।
স্থানীয় সূত্রে জানা যায়, তন্বী তার মেয়ে তাহিয়াকে নিয়ে রিকশাযোগে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথে আরবপুর মৎস্য ভবনের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাহিয়ার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত তন্বীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর কুইন্স হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ফাইল ছবি

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *