রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ১৭ মে -২০২৬
ঝিনাইদহ পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ১৭ মে -২০২৬ রবিবার সেই সময় মাস্টার প্যারেডের সালামী গ্রহণ, প্যারেড ও যানবাহন শাখা পরিদর্শন করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল ।
মাস্টার প্যারেড শেষে ঝিনাইদহ পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন। তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের জন্য আহবান জানান।
এ সময় এপ্রিল মাসে ভালো কাজে স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদেরকে কেরেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মাহফুজ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,জনাব মোঃ সায়েম ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল, জনাব মোঃ আখতারুজ্জামান ,সহকারী পুলিশ সুপার,শৈলকুপা সার্কেল,জনাব মোঃ সোহানুর রহমান,মেডিকেল অফিসার,পুলিশ হাসপাতাল, সকল থানার অফিসার ইনচার্জগণ,ডিআইও-১,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,অফিসার ও ফোর্সবৃন্দ। ছবি সংগৃহীত।


