যশোরে ‘রেহেনা ফার্মেসী’র মালিককে হুমকির অভিযোগ

যশোরে ‘রেহেনা ফার্মেসী’র মালিককে হুমকির অভিযোগ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর হাসপাতালের সামনে অবস্থিত ‘রেহেনা ফার্মেসী’র মালিক রায়হানকে (৩৬) ব্যবসা পরিচালনায় বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের ও প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। যার জিডি নং-১২/১০ (তাং ১৫/০৫/২০২৬)।

জিডি সূত্রে জানা গেছে, রায়হান দীর্ঘদিন ধরে যশোর সদর হাসপাতালের সামনে ওযুধ বিক্রির পাশাপাশি ইসিজি (ECG) কার্যক্রম পরিচালনা করে আসছেন। ভুক্তভোগীর অভিযোগ, ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাসিন্দা রিপন ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৩/৪ জন দীর্ঘদিন ধরে তাকে সেখানে ব্যবসা করতে না দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। তারা বিভিন্ন সময় রায়হানকে দোকান বন্ধ করতে চাপ সৃষ্টি ও হয়রানি করতেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ মে রাত আনুমানিক ৮টা ১২ মিনিটে অভিযুক্তরা দলবল নিয়ে হাসপাতালের সামনে রায়হানের ব্যবসা প্রতিষ্ঠানে এসে অশালীন আচরণ করেন। এ সময় তাদের কথামতো কাজ না করলে বড় ধরনের ক্ষতি করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

ব্বসায়ী রায়হান জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা যেকোনো সময় তার জানমালের বড় ধরনের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। বিষয়টি স্থানীয় অনেক ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অবগত রয়েছেন বলেও তিনি জিডিতে উল্লেখ করেছেন।

পুলিশ জানায়, সাধারণ ডায়েরির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *