যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত : আহত ৪ জনের মধ্যে ২ জন ঢাকায় রেফার

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত : আহত ৪ জনের মধ্যে ২ জন ঢাকায় রেফার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় রেফার করা হয়েছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ মে ) দুপুরের দিকে যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার চাউলিয়া গেট এলাকায়। এতে ইঞ্জিনচালিত ভ্যান ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হন। গুরুতর আহত হন শাহরুখ (২৪) নামে এক যুবক।
নিহত সেলিনা আক্তার গোপালপুর এলাকার দেলোয়ার রহমানের স্ত্রী। আহত শাহরুখ নরেন্দ্রপুর এলাকার ওলিয়ার মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,সেলিনা আক্তার ভ্যানে করে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের দিকে যাচ্ছিলেন। পথে চাউলিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে দুইটার দিকে সেলিনা আক্তার মারা যান। আহত শাহরুখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অপরদিকে সোমবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাঠি ইউনিয়নের আব্দুলপুর বাজার এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় তিন শ্রমিক আহত হন।
আহতরা হলেন- ওসমান (৪৫), মেহেদী হাসান (৩৫) ও আইতুল (২০)। তারা সবাই পোলতাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, চারাখোলা মাঠে কাজ শেষে তিনজন বাড়ি ফিরছিলেন। পথে আব্দুলপুর বাজারের কাছে পৌঁছালে চৌগাছা থেকে যশোরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওসমানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। অপর দুই আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে,পৃথক দুই দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *