যশোরে তীব্র দাবদাহে হাঁসফাঁস : শ্রমজীবী মানুষের পাশে সাতক্ষীরা কল্যাণ সমিতি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

তীব্র গরমে পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে স্বস্তি দিতে পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করেছে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতি। শনিবার (৯ মে) ভর দুপুরে যশোর শহরের কোর্ট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“মানবতার কল্যাণে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতি সবখানে” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি জি এম আবু ফয়সালের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট বদরুদ্দোজা বদর। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কার্তিক ভৌমিক, দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রতন আচার্য, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হায়দার, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, রায়হান, নাহিদ হাসান, রমেশ বর্মন, অভিজিৎ বিশ্বাস, এ এম রুহান, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক শহিদ জয়, সাংবাদিক কাজী আশরাফুল আজাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের নেতারা জানান, অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *