পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপের মধ্যেই শুভেন্দুর পিএ-কে গুলি করে খুন !

পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপের মধ্যেই শুভেন্দুর পিএ-কে গুলি করে খুন !

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গে বিজেপির শীর্ষ নেতা এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে ২০২৬) রাতে ঘটা এই হামলায় চন্দ্রনাথ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে দুর্বৃত্তরা চন্দ্রনাথের গাড়ির পিছু নেয়। পরবর্তীতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছালে তাঁর গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজেপি সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং ভবানীপুরে শুভেন্দুর নির্বাচনী প্রচারণায় বিশেষ ভূমিকা পালন করেছিলেন। এই হামলায় চন্দ্রনাথের পাশাপাশি বুদ্ধদেব বেরা নামে তাঁর এক সহকর্মীও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা দুজনেই শুভেন্দুর নির্বাচনী ‘টিম’-এর অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন।

সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা,ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *