
স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে একটি বার্মিজ চাকুসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ মে) রাত নয়টার দিকে যশোরের চৌগাছা থানার ওসি মো.মামুনুর রশিদের নেতৃত্বে খড়িঞ্চা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বাজাজ পালসার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে একটি স্টিলের তৈরি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
আটকরা হলেন আল-আমিন হোসেন (২২), ইমন হোসেন (১৯) ও আমিনুর রহমান ওরফে মেহেদী হাসান (১৯)। তাদের সবার বাড়ি খড়িঞ্চা গ্রামে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ছবি সংগৃহীত।

