সিসিটিভি ফুটেজ দেখে চোর ও ব্যবসায়ী আটক

সিসিটিভি ফুটেজ দেখে চোর ও ব্যবসায়ী আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর বিটিসিএল অফিস থেকে গ্রাহকের টেলিফোন সংযোগের জন্য স্থাপন করা ডিপি বক্স চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন ভাংড়ি ব্যবসায়ী। আটককৃতদের কাছ থেকে ওই বক্সের ভেতর থেকে খুলে নেয়া তামার তার জব্দ করা হয়েছে।

এরা হলেন, চৌগাছার কুলিয়া গ্রামের মৃত মোশারফের ছেলে বর্তমানে যশোর শহরের চোপদারপাড়া আকবরের মোড়ের রুস্তম ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া হাসেম আলী (৪১), শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার নাসির মোল্লার ছেলে শুকুর আলী (৪৩) এবং শংকরপুর হারান বস্তির মজিদ শেখের ছেলে ইউনুস আলী (৩৭)।
যশোর বিটিসিএল অফিসের বার্তা বাহক মঙ্গলবার (৫ মে) কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, গত ৬ এপ্রিল দিবাগত রাতে তাদের অফিসের ডিপি বক্স চুরি হয়ে যায়। বিষয়টি জানতে পারলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ অফিসে গিয়ে সিসি ক্যামেরায় ধারন করা ফুটেজ পর্যালোচনা করে। সেখানে দেখা যায় এক ব্যক্তি ডিপি বক্স খূলে নিয়ে রিকশায় করে চলে যায়।
এই ঘটনার পর পুলিশ বিষয়টি নজরে রাখে। গত সোমবার ৪ মে দুপুরে যশোর মনিহারের বিপরীতে একটি বাসকাউন্টারের সামনে থেকে হাসেম আলীকে আটক করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে সনাক্ত করা হয়। পরে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হাসেম চুরির কথা স্বীকার করে। এবং দুটি ভাংড়ির দোকানের বিক্রির কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে শংকরপুরে অপর আসামি শুকুর আলী ও ইউনুস আলীর ভাংড়ির দোকানে অভিযান চালানো হয়। দুই দোকান থেকে ডিপি বক্সের ভেতরে থাকা তামার তার জব্দ করা হয়েছে। পরে তাদেরকেও এই মামলায় আটক করা হয়।
কোতয়ালি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আটক তিনজনকে চুরির মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *