শার্শা থানায় মাদক মামলা

শার্শা থানায় মাদক মামলা

বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) রাত ১১টার সময় উপজেলার সালতা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামিরা হলেন শার্শা উপজেলার নিজামপুর বাজারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২২) এবং শ্রীকোনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তুষার ইমরান (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালতা এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা জব্দসহ তাদের আটক করা হয়। তবে এই ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে, যাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *