ভবানীপুরে মমতার চমক : শুরুতে পিছিয়ে থাকলেও শুভেন্দুকে টপকে এগিয়ে তৃণমূল নেত্রী

ভবানীপুরে মমতার চমক : শুরুতে পিছিয়ে থাকলেও শুভেন্দুকে টপকে এগিয়ে তৃণমূল নেত্রী

স্ফুলিঙ্গ ডেক্স :

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনার শুরুতে ভবানীপুর আসনে কিছুটা পিছিয়ে থাকলেও সময় গড়ানোর সাথে সাথে শক্তিশালী অবস্থানে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক রাউন্ডের গণনা শেষে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পেছনে ফেলে লিড নিয়েছেন। তবে ব্যক্তিগত আসনে মমতা এগিয়ে থাকলেও পুরো রাজ্যের সামগ্রিক ফলাফলে এখনও বিজেপি সুবিধাজনক অবস্থানে রয়েছে।

এনডিটিভির তথ্য অনুযায়ী, ভবানীপুর আসনে প্রথম রাউন্ডের ভোটগণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ৩ হাজার ৬৬৬ ভোট পেয়ে ১ হাজার ৯৯৬ ভোটে এগিয়ে আছেন। বিপরীতে শুভেন্দু অধিকারী পেয়েছেন ১ হাজার ৬৭০ ভোট। উল্লেখ্য, গত নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসনে মমতাকে পরাজিত করেছিলেন, তবে এবার তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর উভয় আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে শুভেন্দু নন্দীগ্রাম আসনে এগিয়ে থাকলেও ভবানীপুরে মমতার কাছে পিছিয়ে পড়েছেন।

এদিকে রাজ্যজুড়ে সামগ্রিক চিত্রে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিজেপি ১৬৮টি আসনে এগিয়ে থেকে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৬টি আসনে এবং কংগ্রেস মাত্র ২টিতে। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য ১৪৮টি আসন প্রয়োজন। যদিও ভবানীপুর আসনটি ২০১১ সাল থেকে তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত, তবুও সার্বিক ফলাফলে বিজেপির এই অগ্রযাত্রা মমতার দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *