বাপ্পি-ইমরানের নেতৃত্বে যশোর জেলা ছাত্রদলের নতুন পথচলা শুরু

বাপ্পি-ইমরানের নেতৃত্বে যশোর জেলা ছাত্রদলের নতুন পথচলা শুরু

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনের কেন্দ্রীয় সংসদ। নবগঠিত এই কমিটিতে কামরুজ্জামান বাপ্পিকে আহ্বায়ক এবং শাহ নেওয়াজ ইমরানকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার (০২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জানানো হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বেনজির বিশ্বাস। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন এবং মাসুদ কায়সার ইস্তি।

কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, নবনির্বাচিত এই নেতৃত্বকে আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। যশোর জেলা ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *