গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
ফারজানা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের  চন্দুপাড়া আবাসন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারজানা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নাজিম প্যাদার মেয়ে। তার স্বামী নাজমুল ফরাজী, পিতা মোঃ কামাল ফরাজী। দাম্পত্য জীবনে তাদের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনে অন্য এক যুবকের সঙ্গে কথা বলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে কিছুদিন আগে ফারজানা বাবার বাড়িতে চলে যান। পরে দুই পরিবারের উদ্যোগে বিষয়টি মীমাংসা করে তাকে আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়।
ঘটনার দিন একই বিষয়কে কেন্দ্র করে পুনরায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল ফরাজী বিষয়টি ফোনে তার শ্বশুর-শাশুড়িকে জানান। এর কিছুক্ষণ পর ফারজানা নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।ছবি প্রতিবেদক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *