আর এন রোডের মোটরসাইকেল পার্টসের গোডাউনে অগ্নিকাণ্ড

আর এন রোডের মোটরসাইকেল পার্টসের গোডাউনে অগ্নিকাণ্ড

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের আর এন রোড নলডাঙ্গা মসজিদ এলাকায় এ.এস অটোর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে এই আগুনের সূত্রপাত হয়, যা অল্প সময়ের মধ্যেই পুরো গোডাউনজুড়ে ছড়িয়ে পড়ে। গোডাউনের, তিনতলা ভবনের ভেতরে থাকা মোটর পার্টস এর বিভিন্ন যন্ত্রাংশ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে যশোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, গোডাউনটিতে মোটরসাইকেলের যন্ত্রাংশ মজুদ ছিল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিকে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ মনা দাবি করেন বেশ কয়েক কোটি টাকার মোটর পার্টসের যন্ত্রাংশ ছিল। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *