৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শহিদ জয় :
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর পৌনে দুই টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই বৃহৎ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মো.আহসান হাবীবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ষদেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন লক্ষ্যে প্রায় ৬৭৬ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক হাসপাতাল নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীদের জন্য আবাসন সুবিধা, স্টাফ নার্সদের জন্য পৃথক ডরমেটরি, নার্সিং কলেজ ও হোস্টেল, শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের জন্য পৃথক হোস্টেল নির্মাণ করা হবে। এছাড়া একটি বৈদ্যুতিক উপকেন্দ্র, মসজিদ এবং ৫০০ আসন বিশিষ্ট মিলনায়তন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্প সূত্রে আরও জানা গেছে, ২০২৩ সালের ২৯ আগস্ট একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায় এবং ২০২৫ সালের জুন মাসে ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজের গতি বৃদ্ধি পায়। বর্তমানে প্রাথমিক নির্মাণ কাজ চলমান রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগোলে ২০২৮ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *