শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :
যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্সে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম সেবা) এর সভাপতিত্বে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হয়। দিনের শুরু থেকেই উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের উপস্থিতিতে শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
সকালে পুলিশ লাইন্সের মূল ফটকে উপস্থিত প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন।
প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফিং করেন তিনি। আগামী দিনের করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়ে পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে। কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য প্রার্থীদের সতর্ক করেন তিনি।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে আগত প্রতিনিধিরা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *