সাংবাদিক ফিরোজ গাজীর মায়ের ইন্তেকাল

সাংবাদিক ফিরোজ গাজীর মায়ের ইন্তেকাল

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

দৈনিক কালের কণ্ঠের যশোর জেলা প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক ফিরোজ গাজীর মা রওশনারা বেগম (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে যশোর শহরের বিকে রোড (বস্তাপট্টি মোড়) এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমা রওশনারা বেগম দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি সাংবাদিক ফিরোজ গাজীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার সময়: পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জোহরবাদ যশোর শহরের চৌরাস্তা মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শোক প্রকাশ: ফিরোজ গাজীর মায়ের মৃত্যুতে যশোরের সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন তাঁরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *