৮ শিশুসহ ৯ জনকে গুলি করে হত্যা : পুলিশের গুলিতে ঘাতক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছেন। পারিবারিক বিরোধের জেরে ঘটা এই নারকীয় হত্যাকাণ্ডে পুরো শহর এখন শোকে স্তব্ধ। রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।

​শ্রিভপোর্ট পুলিশ জানায়, একটি পারিবারিক বিরোধ বা ‘ডোমেস্টিক ডিসটার্ব্যান্স’-এর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। হামলাকারী তিনটি আলাদা স্থানে—ওয়েস্ট ৭৯তম স্ট্রিটের দুটি বাড়ি এবং কাছের হ্যারিসন স্ট্রিটের একটি এলাকায় তাণ্ডব চালায়। গুলিতে মোট ১০ জন বিদ্ধ হন, যাদের মধ্যে ৮ জনই শিশু। নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে, নিহত শিশুদের কয়েকজন হামলাকারীর নিজের সন্তান বা নিকটাত্মীয়।

​হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবিনিময়ের একপর্যায়ে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়। পুলিশ নিশ্চিত করেছে যে, নিহত ব্যক্তিই একমাত্র হামলাকারী ছিল।

শ্রিভপোর্টের মেয়র টম আর্কেনো এই ঘটনাকে শহরের ইতিহাসের সবচেয়ে ‘মর্মান্তিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়, তবে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা। ফাইল ছবি (সংগৃহীত)।

আরো পড়ুন

শার্শায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বনি আটক

‘দাই দাই’ গানে শাকিরার কোমর দুলানো ম্যাজিক দেখতে তৈরি বিশ্ব

নাইজেরিয়ায় একাধিক স্কুলে ভয়াবহ জঙ্গি হামলা : অপহৃত ৮০টিরও বেশি শিশু নিখোঁজ

১৭ বছরের কন্যাকে খুন করে মাটিচাপা দিলেন বাবা : অতঃপর স্ত্রীকে নিয়ে থানায় নাটক!

৪ বছর ধরে ব্ল্যাকমেইল ও গণধর্ষণ! বিচার না পেয়ে দুই বোনের আত্মহনন

মালদ্বীপে ৫০ মিটার পানির নিচে প্রাণ হারালেন সামুদ্রিক বিজ্ঞানীসহ ৫ পর্যটক

চলন্ত স্লিপার বাসে তুলে ৩ সন্তানের জননীকে গণধর্ষণ

স্বপ্ন ছিল বিয়ের পিঁড়িতে বসার, ফিরছেন কফিনে : ওমানে বাংলাদেশের ৪ ভাইয়ের মৃত্যুতে কান্নার রোল

মা দিবসেই মা ও ভাইকে গুলি করে হত্যা!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *