ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা থেকে নিচে পড়ে মিস্ত্রির করুণ মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা থেকে নিচে পড়ে মিস্ত্রির করুণ মৃত্যু

বি,এম রাজিব হাসান রাজু ,ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা থেকে পড়ে গিয়ে তৈয়ব আলী (৩৫) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন। পাঁচ তলা ভবনের চার তলার বাইরের দেয়ালে ঝুলন্ত অবস্থায় রঙের কাজ করছিলেন তিনি। রোববার (১৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী সদর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের পোস্ট অফিস মোড়ে পাঁচতলা বিশিষ্ট একটি ভবনের চার তলার বাইরের দিকের দেয়ালে রংয়ের কাজ করছিলেন তৈয়ব আলী। ওই সময় ভবনের সামনের দেয়ালের দিক দিয়ে টানানো ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে ওই রঙ মিস্ত্রির অসাবধানতাঃবশত স্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা ভবন থেকে নিচে পড়ে যান তিনি৷ এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব বলেন, তৈয়ব আলীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

‎সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ছবি প্রতিবেদক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *